দু বেণী ঝোলানো, এক্কা দোক্কা খেলতে খেলতে
বালিকা কিশোরী হয়ে ওঠা মেয়েটি;
সোনালী স্বপ্ন-মাখা চোখে, প্রজাপতির পেছনে দৌড়নো মন নিয়ে,
তাকিয়ে ছিল- তার প্রাণের চেয়েও প্রিয়, প্রিয়তম পুরুষটির দিকে.
তরতরে সবুজ লতাটির মত বেড়ে উঠেছিল সে,
আদর-ভালবাসার রোদ-জল পেয়ে.
জানতে পারেনি কখন তার মুখের হাসি বদলে গেছিল চোখের জলে...
প্রজাপতির ডানাদুটো কে যেন কখন ছিঁড়ে ফেলেছিল.
বাড়ানো, বৃষ্টি চাওয়া হাতে এসে পড়েছিল, অবহেলার তপ্ত বালি.
স্নেহের উত্তাপ-বারিতে বেড়ে ওঠা অর্কিড-কিশোরী
উপেক্ষার তপ্ত বালুকনাকেও ভালোবাসা বলে ভুল করে,
বার বার ছুটে যেতে চায়, সেই মরুপ্রান্তেই,
নমনীয়তার খোঁজে- হায়! শুধুই মরীচিকা...
ছুটিয়ে নিয়ে বেড়ায় সারা জীবন,
গোলাপগন্ধী দু ফোঁটা জলের আশায়,
ঝরায়কেবলইঅশ্রুবিন্দু, ফোটাতে পারেনা মরুতে গোলাপ.
জন্ম নেয় শুধু একটি ক্যাক্টাস।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন