ভালবাসা ছুঁলে হৃদয় আকাশ হয়ে যায়
ইচ্ছের শিখা গুলো হঠাৎ তারা হয়ে,
এক একটা করে ক্রমশ সাতটা রঙে
সেখানে দেখাতে থাকে সোনালী ম্যাজিক।
ভালবাসা ছুঁলে পৃথিবীর খটখটে মাঠ গুলো
ফুলের বাগান নিয়ে বুকের উপরে হেঁটে আসে,
দুটো চোখ নদী থেকে উঠে ফুলের উপরে
এঁকে দিতে থাকে রাশি রাশি দু’কোণ রামধনু।
ভালবাসা ছুঁলে ঘুম থেকে নেমে আসে স্বপ্নরা
দুটো হাত আয়তনে বেড়ে মেঘ ফুঁড়ে দেয় ,
মুঠো দুটো আলো ছিঁড়ে এনে পৃথিবীময় ছড়িয়ে
দিতে থাকে গুচ্ছ গুচ্ছ বাঁচার শপথ ।
ভালবাসা ছুঁলে এক একটা পুরুষ ক্রমশ হয়ে যায়
এক একটা টলটলে ঝর্ণার পাহাড়,
আর এক একটা মেয়েরা ক্রমশ হতে থাকে
শুক্লপক্ষের আগুন রঙা চাঁদ ।
ইচ্ছের শিখা গুলো হঠাৎ তারা হয়ে,
এক একটা করে ক্রমশ সাতটা রঙে
সেখানে দেখাতে থাকে সোনালী ম্যাজিক।
ভালবাসা ছুঁলে পৃথিবীর খটখটে মাঠ গুলো
ফুলের বাগান নিয়ে বুকের উপরে হেঁটে আসে,
দুটো চোখ নদী থেকে উঠে ফুলের উপরে
এঁকে দিতে থাকে রাশি রাশি দু’কোণ রামধনু।
ভালবাসা ছুঁলে ঘুম থেকে নেমে আসে স্বপ্নরা
দুটো হাত আয়তনে বেড়ে মেঘ ফুঁড়ে দেয় ,
মুঠো দুটো আলো ছিঁড়ে এনে পৃথিবীময় ছড়িয়ে
দিতে থাকে গুচ্ছ গুচ্ছ বাঁচার শপথ ।
ভালবাসা ছুঁলে এক একটা পুরুষ ক্রমশ হয়ে যায়
এক একটা টলটলে ঝর্ণার পাহাড়,
আর এক একটা মেয়েরা ক্রমশ হতে থাকে
শুক্লপক্ষের আগুন রঙা চাঁদ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন