শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৫

"কথোপকথন (নন্দিনীর চিঠি শুভঙ্কর কে -১২)" ---পূর্ণেন্দু পত্রী

কোন কারণ নেই, হঠাত্
আকাশ ফাটিয়ে বুকের মধ্যে বৃষ্টি।
গোটা বাড়িটা খাঁ খাঁ ।
মা মাসিমার বাড়ি

বোন নাচের ক্লাসে
পিসিমা মন্দিরে।
রেডিওতে গান, ছাদের আকাশে নক্ষত্রের কনফারেন্স
পড়ার টেবিলে ছড়ানো বই খাতা,
কোথাও থামাতে পারিনা মনের শ্রাবণ।
ঘুরতে-ফিরতে তোমাকে বলে চলেছি
কেবল একটাই কথা-
মৃত্যু এসে ফিরে যাবে
এত প্রেম দিওনা আমাকে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন