শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৫

সাহসী প্রেমিকা চাই --- গাজী সালাহ উদ্দিন

সাহসী প্রেমিকা চাই
সত্যি কথা চোখে মুখে বলবে 
কোন মিথ্যে তে নাই
ভয় ছাড়াই হাতে রেখে চলবে

ইনিয়ে বিনিয়ে কথা কি দরকার
মুখের কথা ছিনিয়ে নেবে
বারবার বলবে তুমি আমার
তিতা সত্যি ভালোবাসা দেবে
ভুল হলে ঝারি দিতে ছাড়বে না
ভুল করলে ঝারি তেই ক্ষমা চাইবে
কথায় কথায় নাকি কান্নাতে না
হাসি দিয়ে হাসিতে ই আমায় রাখবে
কলার ধরার মতো সাহসী প্রেমিকা চাই
ঠোঁটের সিগারেট ফেলে দেবে ছুড়ে
কথা কথায় যুক্তি তে যার জুড়ি নাই
দুনিয়া ছেড়ে দেবে আমার তরে
সাহসী প্রেমিকা চাই চোখেতে নেই ভয়
আমাতে দুনিয়া শুরু আমাতেই শেষ হয়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন