প্রেম কি? ভালোবাসা কি?
আমার জানা নাই ।
তোমার চোখে ঠিকানা পেয়েছি তাই
তোমার বুকে , হ্যাঁ তোমার বুকেই
আমার চিরস্থায়ী বন্দোবস্ত চাই ।
আমার জানা নাই ।
তোমার চোখে ঠিকানা পেয়েছি তাই
তোমার বুকে , হ্যাঁ তোমার বুকেই
আমার চিরস্থায়ী বন্দোবস্ত চাই ।
আমি এক ভবঘুরে
যাযাবর জীবনের সারাটা সময় জুড়ে
হেঁটে চলেছি একাকিত্তের ক্লান্তি নিয়ে
অন্তহীন অজানা গন্তব্যের পথে
আমার কোন ঠিকানা নাই ।
যাযাবর জীবনের সারাটা সময় জুড়ে
হেঁটে চলেছি একাকিত্তের ক্লান্তি নিয়ে
অন্তহীন অজানা গন্তব্যের পথে
আমার কোন ঠিকানা নাই ।
আমি ঘুরেছি চিরকাল,দিকভ্রান্ত পথিকের মতো
আমার আকাশ অমাবস্যার অন্ধকার
সেখানে আলোর চিহ্ন মাত্র নাই
তোমাকে সেখানে ধ্রুব তারার বেশে দেখতে চাই ।
আমি ফুলের গন্ধ নেইনি কোনদিন
তাই তোমার চুলে মুখ গুঁজে গন্ধ নিতে চাই।
আমি পাখিদের গান শুনিনি কোনদিন
তাই তোমার সুরের সুধা পিয়ে ক্লান্তি ভুলতে চাই ।
আমি জোছনার নীলে ভাসিনি কোনদিন
তাই তোমার হাসির হিল্লোলে আজ ভেসে যেতে চাই ।
আমার আকাশ অমাবস্যার অন্ধকার
সেখানে আলোর চিহ্ন মাত্র নাই
তোমাকে সেখানে ধ্রুব তারার বেশে দেখতে চাই ।
আমি ফুলের গন্ধ নেইনি কোনদিন
তাই তোমার চুলে মুখ গুঁজে গন্ধ নিতে চাই।
আমি পাখিদের গান শুনিনি কোনদিন
তাই তোমার সুরের সুধা পিয়ে ক্লান্তি ভুলতে চাই ।
আমি জোছনার নীলে ভাসিনি কোনদিন
তাই তোমার হাসির হিল্লোলে আজ ভেসে যেতে চাই ।
এ জীবনে যতবার এসেছে বসন্ত ,
রঙের হাতছানি ;দরজায় নেড়েছে কড়া
ততবারই তারে দিয়েছি ফিরিয়ে
হয়তো তোমার জন্য , আজও দেইনি সাড়া ।
রঙের হাতছানি ;দরজায় নেড়েছে কড়া
ততবারই তারে দিয়েছি ফিরিয়ে
হয়তো তোমার জন্য , আজও দেইনি সাড়া ।
আমি তৃষিত পথিক
এসেছি তোমার দুয়ারে
আমায় শান্ত কর
মাত্র এক আজলা জল দিয়ে ।
এসেছি তোমার দুয়ারে
আমায় শান্ত কর
মাত্র এক আজলা জল দিয়ে ।
প্রেম কি? ভালোবাসা কি?
আমার জানা নাই ।
তোমার চোখে ঠিকানা পেয়েছি তাই
তোমার বুকে , হ্যাঁ তোমার বুকেই
আমার চিরস্থায়ী বন্দোবস্ত চাই ।
আমার জানা নাই ।
তোমার চোখে ঠিকানা পেয়েছি তাই
তোমার বুকে , হ্যাঁ তোমার বুকেই
আমার চিরস্থায়ী বন্দোবস্ত চাই ।
অনেক ধন্যবাদ, সুন্দর সুন্দর কবিতাগুলো এক জায়গায় করার জন্য।
উত্তরমুছুন