সময়টাই চলছে এমন। আগের মত আর কবিতার বই হাতে নিয়ে পড়া সময়ই পাই না আমরা। মাঝে মাঝে হয়ত ইন্টারনেটের কল্যাণে কবিতা চোখে পড়ে, পড়িও। ভালো লাগে, আবার হারিয়েও যায় কবিতাগুলো।
ব্লগটা খুলেছি একান্ত নিজের জন্য। ভালোলাগা কবিতাগুলো সরক্ষনের জন্য। শুধুই আমার জন্য...
রবিবার, ২০ এপ্রিল, ২০১৪
দূরত্ব -রুদ্র গোস্বামী
হৃদয় কেমন তোর ? - আকাশ যেমন । - তোর ? ঘরের মতন । - আমায় নিবি ? ধুর আকাশ নিয়ে কি ঘরে ঢোকা যায় ! - তবে বললি যে ? দেখলাম । - কি ? তুই শুধু আকাশ হতে জানিস ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন